
যুক্তরাষ্ট্রে আটক অভিবাসীদের পাঠানো হবে গুয়ানতানামো বে কারাগারে
নোমান সাবিত । সূত্র : যুগান্তর, ৩০ জানুয়ারি ২০২৫
গুয়ানতানামো বে কারাগারে বিপুল সংখ্যক অভিবাসী আটক করার জন্য প্রস্তুত করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১৫ বন্দি এখনো আটক রয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) এ আদেশ জারি করেন তিনি। এই আদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিওডি) এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়কে (ডিএইচএস) নির্দেশ দেবে গুয়ানতানামো বে-তে ৩০ হাজার অভিবাসীর জন্য একটি কেন্দ্র প্রস্তুত করতে। গুয়ানতানামো বে একটি মার্কিন সামরিক ঘাঁটি যা অতীতে ৯/১১ হামলার সঙ্গে জড়িত বন্দিদের রাখার জন্য ব্যবহৃত হয়েছে।
ট্রাম্প বলেন, আমাদের গুয়ানতানামোতে ৩০ হাজার বেড রয়েছে, যেখানে মার্কিন জনগণের জন্য হুমকি স্বরূপ সবচেয়ে বিপজ্জনক অপরাধী অবৈধ অভিবাসীদের আটক রাখা হবে। তাদের মধ্যে কিছু এতটাই ভয়ঙ্কর যে আমরা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি নিতে চাই না। তাই আমরা তাদের গুয়ানতানামোতে পাঠাব।



