তাইওয়ানের সরকারি কর্মচারীদের জন্য ডিপসিক ব্যবহার নিষিদ্ধ

তাইওয়ানের সরকারি কর্মচারীদের জন্য ডিপসিক ব্যবহার নিষিদ্ধ
সংবাদআন্তর্জাতিক

তাইওয়ানের সরকারি কর্মচারীদের জন্য ডিপসিক ব্যবহার নিষিদ্ধ

১২ জুলাই, ২০২৬

সূত্র : ইত্তেফাক, ০১ ফেব্রুয়ারি ২০২৫

চীনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ডিপসিক ব্যবহারে তাইওয়ানের সরকারি কর্মচারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্তাসংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

 

এনিয়ে তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার (৩১ জানুয়ারি) বলেছে, এটা একটা চীনা পণ্য (সেবা) যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাইওয়ানের ওই মন্ত্রণালয় আরও বলেছে, ডিপসিক সীমান্তে তথ্য প্রেরণ ও তথ্য ফাঁসের ঘটনার সঙ্গে সম্পৃক্ত। 

 

দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ইতালি এই চীনা এআই চ্যাটবটের ডাটা অনুশীলন নিয়ে প্রশ্ন তুলেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যসেবা, যা তাইওয়ানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তা সরকারি বিভিন্ন সংস্থায় ব্যবহারের ক্ষেত্রে তাইওয়ান ২০১৯ সাল থেকে নিষিদ্ধ করে আসছে।  

 

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক