ইলন মাস্ক আজ কত সম্পদের মালিক?

ইলন মাস্ক আজ কত সম্পদের মালিক?
সংবাদআন্তর্জাতিক

ইলন মাস্ক আজ কত সম্পদের মালিক?

১২ জুলাই, ২০২৬

অনলাইন ডেস্ক [সূত্র : আগামীর সময়, ২৯ জুন ২০২৬]

ট্রিলিয়নিয়ার থেকে আবার বিলিয়নিয়ার। শেয়ারবাজারের উত্থান-পতনে মুহূর্তেই বদলে যেতে পারে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের হিসাব। তারই সর্বশেষ উদাহরণ ইলন মাস্ক।

 

 

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার কয়েক দিনের ব্যবধানে আবার বিলিয়নিয়ারের কাতারে নেমে এসেছেন এই প্রযুক্তি উদ্যোক্তা। কমেছে স্পেসএক্স ও টেসলার শেয়ারের দর। এতে তার সম্পদ কমেছে ৫৩ বিলিয়ন ডলারের বেশি।

 

 

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলেও বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৯৪৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

 

 

মাস্কের সম্পদের প্রধান উৎস মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা।

 

 

চলতি মাসে স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। এর ফলে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েন মাস্ক। তবে পরবর্তী সময়ে স্পেসএক্স ও টেসলার শেয়ারের দামে ওঠানামার কারণে কিছুটা কমেছে তার সম্পদের মূল্য।

 

 

ইলন মাস্ক স্পেসএক্সের প্রায় ৩৮ শতাংশ শেয়ারের মালিক। এ ছাড়া টেসলায় রয়েছে তার প্রায় ১১ শতাংশ মালিকানা।

 

 

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই, টানেল নির্মাতা দ্য বোরিং কোম্পানি এবং মস্তিষ্কে চিপ স্থাপন প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিংকেরও প্রতিষ্ঠাতা বা সহপ্রতিষ্ঠাতা এবং অংশীদার।

 

 

২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্স চলতি বছরের ফেব্রুয়ারিতে এক্সআইকে অধিগ্রহণ করে। ওই চুক্তির মাধ্যমে একীভূত প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ করা হয় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এর আগে ২০২২ সালে অধিগ্রহণ করা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও একীভূত করা হয় এক্সএআইয়ের সঙ্গে।

 

 

বিশ্লেষকদের মতে, মাস্কের সম্পদের বেশির ভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা শেয়ারের বাজারমূল্যের ওপর নির্ভরশীল। ফলে শেয়ারবাজারে দামের পরিবর্তনের সঙ্গে নিয়মিত ওঠানামা করে তার মোট সম্পদের পরিমাণও।

 

 

সূত্র:  ফোর্বস ম্যাগাজিন

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক