গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরো ৭১ ফিলিস্তিনি

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরো ৭১ ফিলিস্তিনি
সংবাদআন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরো ৭১ ফিলিস্তিনি

১২ জুলাই, ২০২৬

অনলাইন আপডেট: বণিক বার্তা , ৩ জানুয়ারী ২০২৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এইভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘণ্টায় আরো ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মূলত ২৪ ঘণ্টার মধ্যে গাজায় ৩৪টি বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী এ দেশটি। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। খবর আনাদোলু এজেন্সি।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা দলকে নিহতদের লাশ সরিয়ে নেয়ার জন্য হামলাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে এবং বিশেষ করে গাজা এবং উত্তর গাজায় রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নৃশংস এ অপরাধের জন্য মিডিয়া অফিস ইসরায়েলকে দায়ী করেছে এবং গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংস্থাগুলোকে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করার আহ্বানও জানিয়েছে তারা।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এইভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

 

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক