কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

এক বৈঠকেই চুক্তিতে পৌঁছানোর আশা করিনি: ইসমাইল বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক [প্রকাশ: খবরের কাগজ, ১২ এপ্রিল ২০২৬]

এক বৈঠকেই চুক্তিতে পৌঁছানোর আশা করিনি: ইসমাইল বাঘাই

এক বৈঠকে কোনো চুক্তির আশা কেউই করেনি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

 

রবিবার (১২ এপ্রিল) জেডি ভ্যান্সের মন্তব্যের পর ইরানি গণমাধ্যমের সঙ্গে তিনি এ কথা বলেন।

 

ইসমাইল বাঘাই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র ‘বেশ কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে’ এবং ‘দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য’ রয়েছে।

 

তিনি বলেন, ‘চাপিয়ে দেওয়া ৪০ দিন যুদ্ধের পর এই আলোচনা অনুষ্ঠিত হয় এবং তা হয়েছিল অবিশ্বাস ও সন্দেহের আবহে। এটা স্বাভাবিক যে, আমরা শুরু থেকেই এক বৈঠকেই একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই তেমনটা আশা করেনি।’

 

এর আগে বাঘাই বলেছিলেন, আলোচনার সাফল্য নির্ভর করছে ‘বিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছা’ এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর।

 

আলোচনায় বসতে ইরানের কোনো তাড়া নেই


ইরানের সংবাদসংস্থা তাসনিম একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘সিদ্ধান্তের ভার এখন আমেরিকার ওপর’ এবং আলোচনায় বসতে ‘ইরানের কোনো তাড়া নেই।’

 

সূত্রটি বলছে, ‘আলোচনায় ইরান যুক্তিসঙ্গত উদ্যোগ ও প্রস্তাব পেশ করেছে। এখন বাস্তবসম্মতভাবে বিষয়গুলো খতিয়ে দেখার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।’

 

আলোচনার ক্ষেত্রে ভুল হিসাব করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে সূত্রটি বলছে, ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালীতে কোনো পরিবর্তন আসবে না।’

 

সূত্রটি আরও জানায়, ইরানের কোনো তাড়া নেই। সম্ভাব্য পরবর্তী দফা আলোচনার জন্য কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি। সূত্র: আল জাজিরা

অমিয়/