বিশ্বে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তানে

বিশ্বে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তানে
সংবাদআন্তর্জাতিক

বিশ্বে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তানে

১২ জুলাই, ২০২৬

সূত্র : দৈনিক বাংলা ডেস্ক, ১৮ জানুয়ারি ২০২৫

বিশ্বে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তানে। বর্তমানে দক্ষিণ এশিয়া অঞ্চলভুক্ত এ দেশটিতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৯১ দশমিক ১ জন মারা যায় ধূমপানজনিত কারণে সৃষ্ট বিভিন্ন শারীরিক জটিলতায়। এমনকি এই হার বৈশ্বিক এবং দক্ষিণ এশিয়ার গড় হারেরও বেশি। বর্তমানে বিশ্বে গড়ে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ধূমপানজনিত কারণে মৃত্যু হয় ৭২ দশমিক ৬ জনের আর দক্ষিণ এশিয়ায় এ হার ৭৮ দশমিক ১ জন।

 

 

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গবেষণা সংস্থা গ্যালাপের পাকিস্তান অফিসের গত বৃহস্পতিবার প্রকাশিত ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ ২০২৪ ডেটাসেট’ শিরোনামের গবেষণা প্রবন্ধে এ তথ্য জানানো হয়েছে। গবেষণা প্রবন্ধটিতে বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০২১- এই ৩০ বছরে পাকিস্তানে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার হ্রাস পেয়েছে ৩৫ শতাংশ; কিন্তু এই হ্রাসের হারও প্রতিবেশী দেশ ভারত, দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক গড় হিসেবের তুলনায় কম।

 

 

কারণ ৩০ বছরে ভারতে ধূমপানজনিত কারণে মৃত্যুহার হ্রাস পেয়েছে ৩৭ শতাংশ, দক্ষিণ এশিয়ায় গড়ে ৩৮ শতাংশ এবং বিশ্বে গড়ে ৪২ শতাংশ। এর কারণ হিসেবে বলা হয়, দুই প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশের তুলনায় পাকিস্তানে সিগারেটের দাম এখনো সস্তা। দেশটির সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেটের ১০০ প্যাকেট কেনার খরচ মাথাপিছু জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ। ভারতে এই হার ৯ দশমিক ৮ শতাংশ এবং বাংলাদেশে ৪ দশমিক ২ শতাংশ। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১০ বছরে যদিও পাকিস্তানে সিগারেটের দাম ৩৮ শতাংশ বেড়েছে, তবে তারপরও তা আছে প্রায় সর্বস্তরের জনগণের নাগালের মধ্যে।

 

 

বিলাল আই গিলানি নামে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, পাকিস্তানে ধূমপান এবং ধূমপানজনিত কারণে মৃত্যুর হার না কমার অন্যতম কারণ সিগারেটের সস্তা দাম। দেশটির একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন ‘পাকিস্তানে যে ধূমপানবিরোধী প্রচার-প্রচারণা চলে না এমন নয়; কিন্তু যে মাত্রায় প্রয়োজন তা হয় না। ফলে জনসচেতনতার অভাব ধূমপান হ্রাস না পাওয়ার একটি বড় কারণ।

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক