আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের আকস্মিক পদত্যাগ

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের আকস্মিক পদত্যাগ
সংবাদআন্তর্জাতিক

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের আকস্মিক পদত্যাগ

১২ জুলাই, ২০২৬

সূত্র : বণিক বার্তা, ৩০ জানুয়ারি ২০২৫

২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দিয়েছিলেন অ্যালারডাইস। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। মাঝে আটমাস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’র (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। এরই মাধ্যমে আইসিসিতে দীর্ঘ ১৩ বছরের পথচলা শেষ করেছেন অ্যালারডাইস।

২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দিয়েছিলেন অ্যালারডাইস। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। মাঝে আটমাস ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন।

হঠাৎ পদত্যাগের কারণ হিসেবে তিনি নতুন চ্যালেঞ্জ নেয়ার কথা উল্লেখ করেছেন। আইসিসির প্রকাশিত বিবৃতিতে অ্যালারডাইসের ভাষ্য, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটের বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি, তাতে আমি সত্যিই গর্বিত।’

নিজের পদত্যাগের জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করেন অ্যালারডাইস, ‘গত ১৩ বছর ধরে আমাকে সমর্থন ও সহযোগিতার জন্য আইসিসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং গোটা ক্রিকেট সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। আমি বিশ্বাস করি, পদত্যাগ করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়। আমার আত্মবিশ্বাসী যে, ক্রিকেটের সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে। আমি আইসিসি ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।’

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক