১৪ দিনে দেশে এলো দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

১৪ দিনে দেশে এলো দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
সংবাদআন্তর্জাতিক

১৪ দিনে দেশে এলো দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

১৬ জুলাই, ২০২৬

[সূত্র : শেয়ারবিজ, ১৬ জুলাই ২০২৬]

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার (১ দশমিক ৫৪২ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৮০ শতাংশ।

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (১ দশমিক ২৬৬ বিলিয়ন)। সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম ১৪ দিনে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

 

 

এদিকে, ১৪ জুলাই একদিনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (১১৫ মিলিয়ন) রেমিট্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

 

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তা সহায়ক হবে।

ট্যাগ:BCSসংবাদআন্তর্জাতিক