ভুয়া পরিসংখ্যানে এলডিসি উত্তরণে বড় ঝুঁকি

ভুয়া পরিসংখ্যানে এলডিসি উত্তরণে বড় ঝুঁকি
সংবাদবাংলাদেশ

ভুয়া পরিসংখ্যানে এলডিসি উত্তরণে বড় ঝুঁকি

১৫ সেপ্টেম্বর, ২০২৬

অর্থনীতির ৮৫ শতাংশই অনানুষ্ঠানিক খাত এসএমই উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার তহবিল ব্যবসার লাইসেন্স ৩-৭ দিনে দেওয়ার লক্ষ্য কাস্টমসে এখনো চলছে হার্ডকপির ব্যবহার এম আর মাসফি [প্রকাশ : কালের কণ্ঠ, ১৫ সেপ্টেম্বর ২০২৬]

পতিত আওয়ামী লীগ সরকারের আমলের বিভ্রান্তিকর ও ভুয়া পরিসংখ্যানের ওপর ভিত্তি করে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে এগিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে উত্তরণ হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, রপ্তানি সক্ষমতা, কাস্টমস ও বন্ড ব্যবস্থাপনা, মেধাস্বত্ব, নতুন আন্তর্জাতিক কমপ্লায়েন্স এবং বিনিয়োগ পরিবেশে বড় ধরনের চাপের মুখে পড়তে পারে দেশ।

 
ফলে উত্তরণের সময়সীমা না পিছিয়ে অর্থনীতিকে প্রস্তুত করা হলে তা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সংশ্লিষ্টদের আলোচনায় উঠে এসেছে।

 

এলডিসি উত্তরণকে মসৃণ ও টেকসই করতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণে নীতি সংস্কার ও সুপারিশ প্রণয়নে গঠিত টাস্কফোর্সের প্রথম সভার কার্যবিবরণীতে এসব চ্যালেঞ্জের কথা উঠে এসেছে। সম্প্রতি ইআরডির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উত্তরণ-পরবর্তী অর্থনীতির প্রস্তুতির নানা দুর্বলতা তুলে ধরেন। একই সঙ্গে রোডম্যাপ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 
 
 

 

কাস্টমস ব্যবস্থাপনাকেও বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

 

বন্ড সুবিধা নিয়েও রয়েছে জটিলতা। শিল্প মন্ত্রণালয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কয়েকটি প্রতিষ্ঠান মিলে যৌথ বা কালেক্টিভ বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার প্রস্তাব দিয়েছে। চামড়া ও ফুটওয়্যার খাত আলাদা এসআরও এবং সফটওয়্যারভিত্তিক বন্ড ব্যবস্থাপনার দাবি জানিয়েছে। আংশিক রপ্তানিকারকদের বন্ড সুবিধার আওতায় আনার বিষয়েও কাজ চলছে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।

 

এলডিসি উত্তরণের পর ওষুধশিল্পে মেধাস্বত্ব বা আইপিআর বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ বা সিইপিএতে পেটেন্ট-সংক্রান্ত শর্ত বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে কাঁচামাল আমদানি ও লজিস্টিকস সহজ করার দাবি জানানো হয়েছে।

 

 

নতুন আন্তর্জাতিক কমপ্লায়েন্সও রপ্তানিকারকদের জন্য চাপ বাড়াবে। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্বন বর্ডার মেকানিজম, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট এবং চামড়া খাতে এলডাব্লিউজি সনদের মতো বিষয়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে মানদণ্ডের পারস্পরিক স্বীকৃতি না থাকাকেও বাণিজ্য সম্প্রসারণের বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ