ট্রাম্প-নেতানিয়াহুর হার ও মধ্যপ্রাচ্যের রাজনীতি

ট্রাম্প-নেতানিয়াহুর হার ও মধ্যপ্রাচ্যের রাজনীতি
কলামআন্তর্জাতিক

ট্রাম্প-নেতানিয়াহুর হার ও মধ্যপ্রাচ্যের রাজনীতি

৮ নভেম্বর, ২০২৬

ড. ফরিদুল আলম [প্রকাশ : কালের কণ্ঠ, ০৮ নভেম্বর ২০২৬]

শ্রীলঙ্কার সেরা ব্যাংক হিসেবে পুরস্কৃত আমানা ব্যাংকদুজনের পরাজয়ের একটি মৌলিক পার্থক্যের জায়গা হচ্ছে নেতানিয়াহুর জোট জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং তাঁর জোটের বাইরের অন্য দলগুলোর পক্ষ থেকে সমর্থনের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার নিশ্চয়তা না পেলে তিনি আর সরকারও গঠন করতে পারছেন না, অর্থাৎ আপাতত তাঁর শাসনের অবসান হবে। আর যুক্তরাষ্ট্রের এটি ছিল মধ্যবর্তী নির্বাচন, যা প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয়; যেখানে কংগ্রেসের সব কটি আসন (৪৩৫) এবং সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়।

 


দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, তখন কংগ্রেস ও সিনেট এই উভয় কক্ষেই তাঁর নিজ দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা ছিল। এর ফলে তিনি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, যদিও কিছু ক্ষেত্রে নিজ দলের কিছু সদস্যের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীনও হয়েছেন। এবারের এই নির্বাচনের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথাক্রমে ২১৮ ও ৫১টি আসনই নিশ্চিত করেনি, দীর্ঘ সময় ধরে রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত বেশ কয়েকটি আসনে নিজেদের প্রার্থীদের বিজয়ী করে প্রয়োজনের চেয়েও বেশি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্য দিয়ে ট্রাম্পের শাসনের পতন না ঘটলেও গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে ইরান ও গাজা যুদ্ধের ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির সদস্যদের পক্ষ থেকে তিনি নিশ্চিতভাবে বাধার সম্মুখীন হবেন।

 


একই সঙ্গে তাঁর কিছু অভ্যন্তরীণ নীতি; যেমন—অভিবাসন এবং শুল্ক ইস্যুগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হোঁচট খেতে পারেন।
ট্রাম্প-নেতানিয়াহুর হার ও মধ্যপ্রাচ্যের রাজনীতিপ্রথমেই আসা যাক নেতানিয়াহুর পরাজয়-পরবর্তী ইসরায়েলের রাজনীতি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলনীতি কী হতে পারে, সেটি নিয়ে আলোচনায়। ধারণা করা যাচ্ছে, নেতানিয়াহুবিরোধী জোটপ্রধান গাদি আইজেনকোত আরবদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারবেন। যদিও আইজেনকোতের জোটে রয়েছেন ডানপন্থী, মধ্য-ডানপন্থী এবং বামপন্থী কয়েকটি রাজনৈতিক দল।

 


এখানে ডানপন্থী সদস্যদের পক্ষ থেকে আরবদের সমর্থন নিয়ে সরকার গঠনে আইজেনকোতকে নিরুৎসাহ করা হচ্ছে। অন্যদিকে প্রতিদিন ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ মিছিল করছে এবং যেকোনোভাবে আইজেনকোতের ইয়াশার পার্টিকে সরকার গঠনের জন্য চাপ দিচ্ছে। এমন অবস্থায় তিনি যদি তাঁর জোটের কিছু সদস্যের আপত্তির মুখে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন না করেন, তাহলে নতুন করে আরেকটি নির্বাচন অনিবার্য হয়ে উঠবে এবং সেটি আগামী তিন মাস সময়ের মধ্যে। আর সেই সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে থেকে যাবেন নেতানিয়াহু। এটিই হচ্ছে ইসরায়েলের বেশির ভাগ মানুষের এবং নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক দলগুলোর মূল আপত্তির জায়গা।

 

এখানে একটি শঙ্কার বিষয়ও থেকে যায়, আর সেটি হলো আগামী নির্বাচনের ফলাফল যে এর ব্যতিক্রম হবে, সেটির নিশ্চয়তা দেওয়া যায় না। বিশেষ করে এবারের নির্বাচনে যেভাবে আরব ভোটাররা এবং নেতানিয়াহুবিরোধী জোটের সমর্থকরা ব্যাপক আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে একটি বার্তা দিয়েছেন, সেটি না-ও হতে পারে। বিষয়টি প্রকারান্তরে নেতানিয়াহুর জন্য হিতে বিপরীত হয়ে উঠতে পারে। নেতানিয়াহু নিজেও এমনটাই চাইছেন। তিনি ও তাঁর জোট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন। এর মধ্য দিয়ে তাঁর নৈতিক বিজয় হবে, যা সামনের নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

 


ট্রাম্প ও নেতানিয়াহু এই উভয় নেতার যৌথ প্রযোজনায় আজকের মধ্যপ্রাচ্যের যে অস্থির পরিস্থিতি এবং এর জের ধরে বৈশ্বিক কাঠামোতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। এখন মূল বিষয় হচ্ছে, তাঁদের এই পরাজয়ের মধ্য দিয়ে কি কোনো ধরনের ইতিবাচক উন্নতি আশা করা যায় কি না? আমরা যদি উভয় দেশের নির্বাচনোত্তর সময়ে সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করি, তাহলে দেখব ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যদিও এই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের নেপথ্যে ইরান যুদ্ধকে অন্যতম কারণ হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে, সেই সঙ্গে তিনি এটিও জানিয়েছেন যে এটি নিয়ে তিনি অনুতপ্ত নন।

 

উপরন্তু গত ৫ নভেম্বর এক বক্তব্যে জানিয়েছেন যে ইরানকে প্রয়োজনে তিনি ধ্বংস করে দেবেন। কি ভয়ংকর কথা! এটি বলতে তিনি কী বুঝিয়েছেন? গত আট মাসের অধিক সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত প্রয়াসে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্রের আঘাতেও ইরানকে দমানো যায়নি, বরং ইরানের পক্ষ থেকে কিছু নির্ভুল নিশানা করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে আঘাত করা হয়েছে এবং সেই সঙ্গে অন্যায় এই যুদ্ধে এই যৌথ শক্তির কাছে পরাজয় বরণ না করতে এবং তাদের অন্যায় দাবিগুলোকে মেনে না নেওয়ার ক্ষেত্রে দৃঢ়তা প্রদর্শন করা হয়েছে। এর ফলে কয়েক দফা বিরতি দিয়ে আবারও ইরানে হামলা পরিচালনা করেও ইরানকে পরাজিত করতে না পারা যে তাদের সম্মিলিত কৌশল এবং শক্তির ঘাটতি, সেটি তারা সহজেই অনুমান করতে পেরেছে। এখন এই অবস্থায় এসে এই ‘ধ্বংস করে দেওয়া’ কথার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আর কিছু না, বরং প্রয়োজনে পারমাণবিক শক্তি প্রয়োগ করে এই যুদ্ধে বিজয় অর্জন করতে চাইছেন।

 

 

কথা হচ্ছে, তিনি কার জন্য এত বড় ঝুঁকি নিতে চাইছেন? ইসরায়েলের সাধারণ মানুষ চায় নিরাপত্তা। তারা এর বিনিময়ে ইরান বা গাজার বিরুদ্ধে অভিযানের মাধ্যমে ইসরায়েলের শক্তি প্রদর্শনকে সমর্থন দিচ্ছে এমনটা প্রমাণিত সত্য নয়, বরং বিভিন্ন সময়ে হাজারো ইসরায়েলি নাগরিক প্রতিবাদের মাধ্যমে নেতানিয়াহুর যুদ্ধনীতির সমালোচনা করেছে। একের পর এক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহু কার্যত ইসরায়েলের সাধারণ মানুষের নিরাপত্তা শঙ্কাকে আরো বাড়িয়ে তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ নির্বাচনের ফলাফলের মাধ্যমে এটি প্রমাণ করে দেওয়া হয়েছে। ইসরায়েলে যদি নেতানিয়াহুর স্থলে আইজেনকোতের নেতৃত্বে সরকারও গঠন করা হয়, তাহলে এই সরকারের পক্ষে আরব দলগুলোর আপত্তির বাইরে গিয়ে ইরান বা গাজায় আগের মতো করে অভিযান পরিচালনা করলে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।

 

আবার আরব দলগুলোর সমর্থন নেওয়ার ক্ষেত্রেও আইজেনকোতের পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েলের সার্বভৌম অস্তিত্বকে স্বীকার করে নেওয়া এবং গাজায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের উত্খাতের প্রতিজ্ঞা। এখানে কোথাও এটি করতে গিয়ে গাজায় নেতানিয়াহুর কায়দায় হামলা করা কিংবা নিরীহ মানুষকে এর বলি হতে হবে এমন কিছু থাকলেই শুধু আরব দলগুলো আপত্তি করবে এবং সরকারকে টিকে থাকার স্বার্থে সেটিকে অবশ্যই গ্রাহ্য করতে হবে। ইরান যুদ্ধ নিয়ে আইজেনকোত খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। ধারণা করা যায়, এ ক্ষেত্রেও তাঁরা টিকে থাকার স্বার্থে ইরানে নতুন করে হামলা পরিচালনা থেকে বিরত থাকবেন। তাহলে যা দাঁড়াচ্ছে, তা হলো প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শক্তিকে ব্যবহার করার হুমকি দিচ্ছেন।

 

 

এখানে আরো কথা থেকে যায়। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক লাগামহীন কথা বলে যাচ্ছেন তিনি। তবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দিলেও কিংবা দাবি জানালেও কার্যত তিনি নিজেকেই হাস্যকর করে তুলেছেন বারবার। এর জন্য চরম মূল্য দিতে হয়েছে এই মধ্যবর্তী নির্বাচনে। নির্বাচন-পরবর্তী সময়ে তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে ইরান যুদ্ধ আদৌ প্রয়োজন ছিল না। বোঝা যাচ্ছে, তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকটা না হলেও কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে তিনি অন্যতম সম্ভাব্য প্রার্থী। প্রেসিডেন্টের কাজ এবং সিদ্ধান্তের দায় থেকে তিনি নিজেকে বাইরে রাখতে পারেন না। রিপাবলিকান পার্টির ভেতরেও ট্রাম্পের নীতি নিয়ে ব্যাপক ক্ষোভ কাজ করছে এই মুহূর্তে।

 

 

এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচনের ফলাফল ঘিরে বিশ্বের শান্তিকামী মানুষের মনে নতুন আশাবাদ তৈরি হয়েছে। তবে এখানে উল্লেখ্য যে কংগ্রেস ও সিনেটের নতুন নির্বাচিত সদস্যরা তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন সামনের জানুয়ারি মাসের ২০ তারিখে। সে পর্যন্ত ট্রাম্পের কাছে তাঁদের সমর্থনের দিকটি থেকে যাবে। অন্যদিকে কোনো কারণে যদি নেতানিয়াহুই অন্তর্বর্তী সময়ের জন্য প্রধানমন্ত্রী থেকে যান কিংবা আইজেনকোত প্রধানমন্ত্রী হলেও তাঁর দলের উগ্র রক্ষণশীলদের চাপের কাছে ট্রাম্পের সঙ্গে যুদ্ধ খেলার অংশী হয়ে ওঠেন, তাহলে পরিস্থিতি যা ছিল, তা-ই থেকে যাবে। সে রকম সম্ভাবনা আপাতত নেই। আমাদের সবার সম্মিলিত আশাবাদের জয় হোক, এই যুদ্ধ শেষ হোক—এটাই এই মুহূর্তের প্রত্যাশা।

 

লেখক : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক