সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
সংবাদবাংলাদেশ

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

২৩ অক্টোবর, ২০২৬

[খবরের কাগজ; ২২ অক্টোবর ২০২৬]

সাইবার হামলার আশঙ্কার প্রতিরোধ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাই বন্ধ করে রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এই ওয়েবসাই বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান খবরের কাগজকে এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। সেই সতর্কতা থেকে আমরা আমাদের ওয়েবসাইট কিছু সময়ের জন্য বন্ধ রেখেছি। আমাদের আইটি বিভাগের লোকজন এই বিষয়ে কাজ করছেন। কিছু টেকলিক্যাল কাজ শেষ করে খুব কম সময়ে আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বলে জানান এই কর্মকতা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ করছেন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা। একই কারণে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, পিএইচপির ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে।

এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ডিজিটাল সেবাও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।তবে পিএইচপি ব্যবহার করা সব ওয়েবসাইটই ঝুঁকিতে রয়েছে, এমন নয়। ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ ও সার্ভারের সুরক্ষাব্যবস্থার ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে।

ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ