নারী ক্রিকেট দলসহ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন যারা

নারী ক্রিকেট দলসহ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন যারা
সংবাদবাংলাদেশ

নারী ক্রিকেট দলসহ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন যারা

১২ জুলাই, ২০২৬

সূত্র : ইত্তেফাক, ০৯ মার্চ ২০২৫

আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন তিনি।

 

এবার ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। জাতীয় নারী ক্রিকেট দলের পক্ষে সম্মাননা নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

 

অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবনসংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা) । অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ