হরমুজ ও ইয়েমেন ইস্যু : উত্তেজনা কমবে, তবে বড় মূল্য চোকাতে হবে

হরমুজ ও ইয়েমেন ইস্যু :  উত্তেজনা কমবে, তবে বড় মূল্য চোকাতে হবে
কলামআন্তর্জাতিক

হরমুজ ও ইয়েমেন ইস্যু : উত্তেজনা কমবে, তবে বড় মূল্য চোকাতে হবে

১ অক্টোবর, ২০২৬

সুলেইমান আল-আকিলি [সূত্র : ইত্তেফাক, ১ অক্টোবর ২০২৬]

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ইরান তার সর্বশেষ প্রস্তাব উপস্থাপনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় সাত মাসের যুদ্ধের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এমন একটি পরিকল্পনা দিয়েছেন, যার মূল কথা হলো, ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে নিলে বিশ্বের পরিবহনব্যবস্থার গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়া হতে পারে। বাইরে থেকে একে উত্তেজনা প্রশমনের উদ্যোগ বলে মনে হলেও এর ভেতরে রয়েছে আরও বড় কৌশল। হরমুজকে কেন্দ্র করে ইরান আগে থেকেই যে সংকট তৈরি করেছে, এখন সেই সংকট কমানোর প্রস্তাব দিয়ে তার বিনিময়ে অর্থ, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন সুবিধা চাচ্ছে। একই সঙ্গে ইয়েমেনে নিজেদের স্বার্থের বিষয়টিও এই দরকষাকষির অংশ করার ইচ্ছে তেহরানের।

 

 

আরাঘচির পরিকল্পনায় রয়েছে লেবাননসহ গোটা অঞ্চলে সাত দিনের যুদ্ধবিরতি, ইরানের জব্দ করা অন্তত ১২ বিলিয়ন ডলার সম্পদ ছাড়, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধের অবসানের মতো বিষয়। এর বিনিময়ে নির্ধারিত নতুন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব করেছে ইরান ও ওমান। এখানেই প্রস্তাবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নিহিত।

 

 

এটা যুদ্ধপূর্ব অবস্থার স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার প্রস্তাব নয়; বরং এর মাধ্যমে এখন একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক নৌপরিবহন নির্ভর করবে ইরান-নির্ধারিত শর্তের ওপর। ইরান বহু দিন ধরে হরমুজ অতিক্রমের আগে জাহাজগুলোকে অনুমতি নেওয়ার চাপ দিয়ে আসছে এবং যারা তা মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। চীনের সমর্থন এবং ওমানের সহযোগিতা নিয়ে তেহরান এই নতুন বাস্তবতাকে আঞ্চলিক রাজনৈতিক কাঠামোতে রূপ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ।

 

 

এখানে 'সময়' নির্বাচনও তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্যালেন্ডারের দিকে নজর রাখছে তেহরান এবং মধ্যবর্তী নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাতে বেশ আগ্রহও দেখাচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধি ইতোমধ্যে মার্কিন ভোক্তা ও প্রশাসনের ওপর চাপ তৈরি করেছে। ফলে নভেম্বরের নির্বাচন যত ঘনিয়ে আসবে, হরমুজ বন্ধ রাখার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যয়ও তত বাড়বে। অর্থাৎ, তেহরান এমন এক সময়ে সমাধানের প্রস্তাব দিচ্ছে, যখন সেই সমাধানের বিনিময়ে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ভালো কৌশল বটে!

 

 

আরো উদ্বেগের বিষয়, এই দরকষাকড়িতে ইয়েমেনকেও যুক্ত করা হচ্ছে। ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর-এর ইয়েমেনবিষয়ক মুখপাত্র হোসেইন শেহোলি বলেছেন, ইয়েমেনে যুদ্ধ বন্ধ করাও তেহরানের দাবির অন্তর্ভুক্ত। তবে এই শর্ত আরাঘচির আনুষ্ঠানিক পরিকল্পনায় আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ইরানের নীতিতে এটা 'পরিচিত একটি কৌশল' বই আর কিছুই নয়।

 

 

বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, মার্কিন প্রতিনিধিদের কাছে ৬০ দিন পর্যন্ত আঞ্চলিক যুদ্ধবিরতি, ধীরে ধীরে হরমুজ খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের একটি রূপরেখা দিয়েছেন আরাঘচি। সেখানে প্রায় ২৪ বিলিয়ন ডলার জব্দ ইরানি অর্থ ছাড় এবং হুতিদের ওপর অবরোধ কার্যকর বন্ধের দাবির কথাও বলা হয়েছে। তবে প্রকাশ্য কোনো সূত্রে এসব দাবির অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। ফলে এটি বিভ্রান্তিও হতে পারে।

 

 

এদিকে ওয়াশিংটন জানিয়েছে, তারা জুনের সমঝোতা স্মারকের শর্তে ফিরবে না এবং অবরোধ প্রত্যাহারের পরিকল্পনাও নেই। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া ইরানের এমন একটি প্রস্তাবও ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছেন, যেখানে হরমুজ খুলে দেওয়া ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর বিনিময়ে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের কথা ছিল।

 

 

আসল বিপদটি হলো, ইরান এখানে শুধু হরমুজ পুনরায় খোলার বিষয়টিই দরকষাকষি করছে না; বরং এর ভেতরে রয়েছে আরও বড় কৌশল। হরমুজকে কেন্দ্র করে ইরান আগে থেকেই যে সংকট তৈরি করেছে, এখন সেই সংকট কমানোর প্রস্তাব দিয়ে তার বিনিময়ে অর্থ, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন সুবিধা চাচ্ছে। একই সঙ্গে ইয়েমেনে নিজেদের স্বার্থের বিষয়টিও এই দরকষাকষির অংশ করার ইচ্ছে তেহরানের।

 

 

আরাঘচির পরিকল্পনায় রয়েছে লেবাননসহ গোটা অঞ্চলে সাত দিনের যুদ্ধবিরতি, ইরানের জব্দ করা অন্তত ১২ বিলিয়ন ডলার সম্পদ ছাড়, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধের অবসানের মতো বিষয়। এর বিনিময়ে নির্ধারিত নতুন একটি পথ দিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব করেছে ইরান ও ওমান। এখানেই প্রস্তাবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নিহিত।

 

 

এটা যুদ্ধপূর্ব অবস্থার স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার প্রস্তাব নয়; বরং এর মাধ্যমে এখন একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক নৌপরিবহন নির্ভর করবে ইরান-নির্ধারিত শর্তের ওপর। ইরান বহু দিন ধরে হরমুজ অতিক্রমের আগে জাহাজগুলোকে অনুমতি নেওয়ার চাপ দিয়ে আসছে এবং যারা তা মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। চীনের সমর্থন এবং ওমানের সহযোগিতা নিয়ে তেহরান এই নতুন বাস্তবতাকে আঞ্চলিক রাজনৈতিক কাঠামোতে রূপ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ।

 

 

এখানে 'সময়' নির্বাচনও তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্যালেন্ডারের দিকে নজর রাখছে তেহরান এবং মধ্যবর্তী নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাতে বেশ আগ্রহও দেখাচ্ছে। জ্বালানির মূল্যবৃদ্ধি ইতোমধ্যে মার্কিন ভোক্তা ও প্রশাসনের ওপর চাপ তৈরি করেছে। ফলে নভেম্বরের নির্বাচন যত ঘনিয়ে আসবে, হরমুজ বন্ধ রাখার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যয়ও তত বাড়বে। অর্থাৎ, তেহরান এমন এক সময়ে সমাধানের প্রস্তাব দিচ্ছে, যখন সেই সমাধানের বিনিময়ে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ভালো কৌশল বটে!

 

 

নির্ভর করার কথা নয়, কিন্তু ইরান-ওমান নির্ধারিত এবং আগাম অনুমতিনির্ভর একটি নতুন পথ চালু হলে সেক্ষেত্রে এই আন্তর্জাতিক জলপথ একটি নিয়ন্ত্রিত করিডোরে পরিণত হতে পারে। আজ উচ্চ জ্বালানি মূল্যের চাপে এমন একটি ব্যবস্থা মেনে নেওয়া হলে, ভবিষ্যতে এটি নতুন কোনো সমঝোতার ভিত্তি হয়ে উঠতে পারে। তখন নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে নয়; বরং প্রশ্ন উঠবে কে কোন শর্তে চলাচলের অনুমতি পাবে, সেটা নিয়ে।

 

 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দাবিগুলোর ক্রম। ইরান প্রথমেই জব্দ অর্থ ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবরোধের অবসান চাচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা রাখা হচ্ছে হরমুজ পুনরায় খোলার পর। অর্থাৎ, যুক্তরাষ্ট্রকে আগে সুবিধাগুলো দিতে হবে, আর তার বিনিময়ে পাওয়া যাবে পরবর্তী আলোচনার প্রতিশ্রুতি। অথচ একবার নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অর্থ স্থানান্তর হয়ে গেলে তা আগের অবস্থায় ফিরিয়ে আনা সহজ নয়। এর বিপরীতে বরং হরমুজ আবারও বন্ধ করে দেওয়ার আশঙ্কা থেকেই যায়। এ কারণেই মূলত প্রস্তাবটির প্রকৃত মূল্যায়নে তাৎক্ষণিক জ্বালানিসংকট লাঘবের সম্ভাবনার পাশাপাশি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক নৌ চলাচল ও নিরাপত্তার প্রশ্নটিও বিবেচনায় রাখা জরুরি।

 

 

এর সঙ্গে ইয়েমেনকে যুক্ত করলে ইরানের কৌশলটি আরও স্পষ্ট হয়। হরমুজ এড়িয়ে সৌদি আরবের তেল লোহিত সাগরের বন্দরে নেওয়ার একটি প্রধান বিকল্প স্থলপথ, কিন্তু সেই বিকল্পও বাব আল-মানদাবের নিরাপত্তার ওপর নির্ভরশীল, যেটা আবার হুতিদের নিয়ন্ত্রণে। ফলে হরমুজে ইরানের চাপ এবং লোহিত সাগরে হুতিদের চাপ—এ দুটি আলাদা কোনো বিষয় নয়। ইরান প্রধান পথটিকে বন্ধ করছে এবং অন্যদিকে হুতিরা বিকল্প পথকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে, ইয়েমেনকে হরমুজ চুক্তির সঙ্গে যুক্ত করা ইরানের দাবির তালিকা নেহাত কোনো শর্ত নয়; বরং তা উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দুই জলপথকে একই কৌশলগত সমীকরণের মধ্যে আনার চেষ্টা।

 

 

এ দুই জলপথকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা কেবল আঞ্চলিক সংঘাতের বিষয় নয়। বিশ্ব অর্থনীতি বহু বছর ধরেই এই সামুদ্রিক পথগুলোর ওপর নির্ভরশীল। এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে পরিবহন ব্যয়, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো সমঝোতা হলে তার তাৎক্ষণিক সুবিধা ও দীর্ঘমেয়াদি অভিঘাত—দুই দিকই বিবেচনায় নিতে হবে।

 

 

সবচেয়ে বড় উদ্বেগ এখানেই। এমন কোনো সমঝোতা কার্যকর হলে একটি বিপজ্জনক দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিলে তার বিনিময়ে জব্দ সম্পদ ছাড়, অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের সুযোগ পাওয়া যাবে বটে। তবে তার জন্য আলোচনার দরজা বন্ধ করা নয়, বরং এমন কৌশলগত ধৈর্য প্রয়োজন, যাতে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক নিরাপত্তার ব্যয়ে কোনো পক্ষ অতিরিক্ত সুবিধা আদায় করতে না পারে। কারণ, হরমুজ ও বাব আল-মানদাবে এখন যা মেনে নেওয়া হবে, তার প্রভাব কেবল এ দুই জলপথেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ নিয়ে বিরোধের প্রশ্নেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হওয়ার সুযোগ তৈরি হবে। আর শেষ পর্যন্ত এর মূল্য শুধু উপসাগরীয় দেশগুলোকেই নয়; বরং সুয়েজ খালনির্ভর মিসর থেকে শুরু করে জ্বালানি প্রবাহের ওপর নির্ভরশীল এশিয়া ও ইউরোপের অর্থনীতিগুলোকেও চোকাতে হবে।

 

● লেখক: সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং সৌদি অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল সায়েন্সের সদস্য আল জাজিরা থেকে অনুবাদ: সুমূহ খান সুজন

ট্যাগ:BCSকলামআন্তর্জাতিক