
সংবাদবাংলাদেশ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী আজ
৫ সেপ্টেম্বর, ২০২৬
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ [সূত্র : প্রথম আলো, 05/09/2026]
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। ১৯৭১ সালের এই দিনে যশোরের গোয়ালহাটিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন নূর মোহাম্মদ। শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে দাফন করা হয়।
মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন নূর মোহাম্মদ। তিনি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, পরে বিডিআর ও বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি) সিপাহি হিসেবে যোগ দেন। পরে ল্যান্স নায়েক হন তিনি। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৮নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ



