৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ ৬৬৮ জন

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ ৬৬৮ জন
সংবাদবাংলাদেশ

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ ৬৬৮ জন

১২ জুলাই, ২০২৬

[সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১২ নভেম্বর ২০২৫]

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ ৬৬৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

 

 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। মনোনীতদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

 

পিএসসি জানিয়েছে, মনোনীত প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত হবে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত সনদের সত্যতা যাচাই ও প্রাক–নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর। সরকার অনুমোদিত মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ