৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ
সংবাদবাংলাদেশ

৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ

১২ জুলাই, ২০২৬

[সূত্র : জনকণ্ঠ, ১০ সেপ্টেম্বর ২০২৫]

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এই পরীক্ষা বিশেষভাবে দেশের সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের জন্য নেওয়া হবে।

 

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৯তম বিসিএস পরীক্ষা আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

 


সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই পরীক্ষাটি শুধু ঢাকা কেন্দ্রে নেওয়া হবে।

 

পরীক্ষার হলভিত্তিক আসন ব্যবস্থা, সময়সূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট http://www.bpsc.gov.bd এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

 

ট্যাগ:BCSসংবাদবাংলাদেশ