সব চাকরির খবর দেখুন

ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ২৩৮, আবেদন শেষ কাল

ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ২৩৮, আবেদন শেষ কাল

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগে পুনঃ সংশোধিত বিজ্ঞপ্তির আওতায় আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এই প্রতিষ্ঠানে একটি পদে মোট ২৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত বিবরণ

পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ২৩৮
আবেদনের যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাস।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

বয়সসীমা

১ মে ২০২৪ তারিখে সব প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যে যাঁরা এই পদে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

চাকরির বিবরণ

যোগ্যতা
স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাস।
অভিজ্ঞতা
চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
বেতন
(গ্রেড-১৪)
বোনাস
বছরে ২টি
কর্মস্থল
স্থান ভেদে

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।