সব চাকরির খবর দেখুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ৬৬ পদে পুনর্নিয়োগে বিজ্ঞপ্তি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ৬৬ পদে পুনর্নিয়োগে বিজ্ঞপ্তি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে কর্মী পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮ ক্যাটাগরির পদে ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত বিবরণ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে কর্মী পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮ ক্যাটাগরির পদে ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংসহ ই–মেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৩

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংসহ ই-মেইল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ৫

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ৪৭

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান

পদসংখ্যা: ১

আবেদনের যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৭. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৩

আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আবেদনের বয়স—

৩ মার্চ ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি—

১৩তম থেকে ১৬তম গ্রেড পদের জন্য ১১২ টাকা এবং বাকি পদগুলোর জন্য ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

২৪ মার্চ ২০২৫

চাকরির বিবরণ

যোগ্যতা
পদ অনুযায়ী
বেতন
পদ অনুযায়ী
বোনাস
বছরে ২ বার
কর্মস্থল
Bangladesh

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।