স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চাকরি, পদ ৫২টি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদের যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। প্রার্থীকে লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। আবেদন শুরু আজ বুধবার (২৯ জানুয়ারি) থেকে।
বিস্তারিত বিবরণ
পদের নাম ও পদসংখ্যা
১. অফিস সহায়ক
পদসংখ্যা: ৫২
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
আবেদনের বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদনের শিক্ষাগত ও অন্য যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন শেষ কবে
আবেদনপত্র পূরণের শেষ হবে ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি
অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি বাবদ ৫০ টাকা, অনলাইন ফি বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
চাকরির বিবরণ
আরও চাকরির খবর দেখুন
সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।