সব চাকরির খবর দেখুন

সহকারী শিক্ষক নিয়োগে পদ ১০,২১৯, ধূমপানের অভ্যাস থাকলে আবেদন নয়

সহকারী শিক্ষক নিয়োগে পদ ১০,২১৯, ধূমপানের অভ্যাস থাকলে আবেদন নয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’–এর ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত বিবরণ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’–এর ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চাকরির বিবরণ—

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: ১০,২১৯টি

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড: ১৩

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর; সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম

এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদন ফি

টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৫ (সকাল ১০:৩০টা)

আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯টা)

চাকরির বিবরণ

যোগ্যতা
স্নাতক
বেতন
১১,০০০-২৬,৫৯০ টাকা
বোনাস
২ টি
কর্মস্থল
স্থানভেদে

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।