সব চাকরির খবর দেখুন

সীমান্ত ব্যাংক নেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার

সীমান্ত ব্যাংক নেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটি কল সেন্টারে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ–সুবিধা পাবেন।

বিস্তারিত বিবরণ

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়।

বেতন: সীমান্ত ব্যাংক পিএলসি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুসারে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৫।

চাকরির বিবরণ

যোগ্যতা
পদ অনুযায়ী
বেতন
আলোচনা সাপেক্ষে
বোনাস
আলোচনা সাপেক্ষে
কর্মস্থল
স্থানভেদে

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।