সব চাকরির খবর দেখুন

শাহজালাল ইসলামী ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার, আবেদন শেষ কাল

শাহজালাল ইসলামী ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার, আবেদন শেষ কাল

বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ও প্রবেশনারি অফিসার (পিও) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত বিবরণ

  • ১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ-৪.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ-৩.২৫ এবং সিজিপিএ-৫.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ-৪.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫.০০-এর মধ্যে ৪.৭৫ অথবা ও লেভেলে ৪টি ‘এ’ ও ১টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
    বয়স: ১৬ মার্চ ২০২৫ সর্বোচ্চ ৩২ বছর।
    বেতন-ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৪৯,৫০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭১,৫০০ টাকা।

চাকরির বিবরণ

যোগ্যতা
পদ অনুযায়ী
বেতন
৪৯,৫০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
বোনাস
২ টি
কর্মস্থল
স্থানভেদে

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।