রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, স্নাতকে আবেদন, বেতন ৭০ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডিআরআর ও এনবিএস বিভাগে টেকনিক্যাল অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ জুলাই থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত বিবরণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডিআরআর ও এনবিএস বিভাগে টেকনিক্যাল অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ জুলাই থেকে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: টেকনিক্যাল অফিসার
বিভাগ: ডিআরআর এবং এনবিএস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন, ভূগোল ও পরিবেশ, পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা, উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান অথবা যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার দক্ষতা (এমএস অফিস প্যাকেজ, ওয়ার্ড, এক্সেল)। বাংলাদেশে ডিআরআর এবং এনবিএস প্রকল্প ব্যবস্থাপনা চক্র সম্পর্কে ধারণা। জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বরগুনা
বেতন: নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৭০,০০০ টাকা বেতন পাবেন। পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ জুলাই ২০২৫
চাকরির বিবরণ
আরও চাকরির খবর দেখুন
সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।