সব চাকরির খবর দেখুন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৬৩

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৬৩

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে পাঁচ ক্যাটাগরির পদে মোট ৬৩টি পদকে নিয়োগ দেওয়া হবে। শূন্য পদ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এ জন্য আলাদা ফি দিতে হবে। তবে একই দিনে পরীক্ষা পড়লে একটিতেই অংশগ্রহণ করতে পারবেন।

বিস্তারিত বিবরণ

পদের নাম ও বিবরণ

১. প্রদর্শক (জীববিজ্ঞান)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড-১০
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ/প্রাণিবিজ্ঞানে ২.২৫ সিজিপিএসহ স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রি/ সমমান থাকতে হবে।

২. সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)
পদের সংখ্যা: ৪
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড-১০
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি/ সমমানসহ বিপিএড ডিগ্রি। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। সারা শিক্ষাজীবনে একটির বেশি ২.৫ জিপিএ বা ২.২৫ সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।

চাকরির বিবরণ

যোগ্যতা
পদ অনুযায়ী
বেতন
১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বোনাস
২ টি
কর্মস্থল
ঢাকা

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।