সব চাকরির খবর দেখুন

পোস্টাল একাডেমি রাজশাহীতে চাকরি

পোস্টাল একাডেমি রাজশাহীতে চাকরি

ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টাল একাডেমী, রাজশাহীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ একাডেমিতে ১২ ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত বিবরণ

১. পদের নাম: অডিওভিজ্যুয়াল মেকানিক

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে অডিওভিজ্যুয়াল বিষয়ে সার্টিফিকেট কোর্সধারী।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ৮০ ও ৬০ শব্দ এবং কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: ড্রাইভার (ভারী)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী গাড়ি চালনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: তদন্ত সহকারী

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলা ও ইংরেজিতে কথোপকথনের দক্ষতাসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৭. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)

পদসংখ্যা: ৪

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. পদের নাম: বাবুর্চি/অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৯. পদের নাম: গার্ডেনার

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১০. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১১. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

১২. পদের নাম: হোস্টেল অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.quary@teletalk.com.bd বা instructor.admin@bdpost.gov.bd ঠিকানায় ই-মেইলে এবং টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজর সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৬ থেকে ১২ নম্বর পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থী) আবেদন ফি ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৩০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

চাকরির বিবরণ

যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস ,স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা
ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।
বেতন
১২ থেকে ২০তম গ্রেডে পদ ১৯
বোনাস
বছরে ২টি
কর্মস্থল
স্থান ভেদে

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।