কোল পাওয়ার জেনারেশনে চাকরি

সরকারি বিদ্যুৎ কোম্পানি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
বিস্তারিত বিবরণ
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, কভার লেটারসহ সিভি চেয়ারম্যান বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সিটি করপোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি (সিএস), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।
আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৫।
চাকরির বিবরণ
আরও চাকরির খবর দেখুন
সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।