ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।

ইস্টার্ন ব্যাংক পিএলসি (EBL) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা ১৯৯২ সালের ১৬ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এর আগে এটি “বিসিসিআই ব্যাংক” নামে পরিচিত ছিল, যা বন্ধ হয়ে গেলে নতুন ব্যবস্থাপনায় ইস্টার্ন ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই ইবিএল কর্পোরেট এবং রিটেইল ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ইস্টার্ন ব্যাংক ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত এবং সারাদেশে ৮৯টি শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিং সেবায় বিশেষভাবে জনপ্রিয় এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানের জন্য খ্যাতি অর্জন করেছে।
বিস্তারিত বিবরণ
ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – এর পদের নাম ও শূন্যপদ বিস্তারিত:-
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার – কন্টাক্ট সেন্টার (Be the Voice of EBL)
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: গুলশান, ঢাক।
আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৫৷
EBL Bank Job Circular 2025 – শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:-
শিক্ষাগত যোগ্যতা:
- ব্যবসায় শিক্ষার যেকোনো বিষয়ে স্নাতক।
- অনুরূপ কাজে ৬+ মাসের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে, তবে নতুনরাও আবেদন করতে পারেন।
- চমৎকার যোগাযোগ দক্ষতা, বিশেষত ইংরেজিতে দক্ষতা আবশ্যক।
- কম্পিউটার চালনায় দক্ষতা (MS Office, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষতা)।
- ২৪/৭ শিফট ভিত্তিক কাজ করতে আগ্রহী (সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটিতেও কাজের প্রস্তুতি থাকতে হবে)।
EBL Bank ট্রেইনি অফিসার – কন্টাক্ট সেন্টার পদের দায়িত্বসমূহ:-
- গ্রাহকদের প্রশ্ন ও অভিযোগ পেশাদারিত্ব এবং সহমর্মিতার সাথে সমাধান করা
- প্রথম সংযোগেই সমস্যার সমাধান (FCR) নিশ্চিত করা।
- গ্রাহকের চাহিদা বুঝে উপযুক্ত সমাধান প্রদান করা।
- প্রয়োজনে সমস্যা দ্রুত সমাধানের জন্য অনুসরণ ও এসকেলেট করা।
- গ্রাহক সংক্রান্ত সমস্ত তথ্য যথাযথভাবে নথিভুক্ত রাখা।
- সকল নিয়মকানুন ও নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা।
- দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করা এবং প্রাসঙ্গিক পণ্য ও পরিষেবা বিক্রিতে অবদান রাখা।
বেতন ও সুবিধাসমূহ:-
উৎসব ভাতা, কর্মক্ষমতা বোনাস, চিকিৎসা সুবিধা, মাতৃত্বকালীন সুবিধা এবং অন্যান্য সুবিধা।
১৮ মাসের মধ্যে ভালো পারফরম্যান্স করলে ফুলটাইম চাকরির সুযোগ।
গ্রাহককেন্দ্রিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক পরিবেশে কাজের সুযোগ।
চাকরির বিবরণ
আরও চাকরির খবর দেখুন
সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।