ডাক অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৩৬৯

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীতে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বুধবার। এ প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে মোট ৩৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী রাজশাহী ও রংপুর বিভাগের অন্তর্গত সব জেলার (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত বিবরণ
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
চাকরির বিবরণ
আরও চাকরির খবর দেখুন
সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।