সব চাকরির খবর দেখুন

বিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি

বিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নবম ও দশম গ্রেডে ১৩১ পদে জনবল নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এই দুটি পদে আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদনই গ্রহণ করা হবে।

বিস্তারিত বিবরণ

১. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ৩৪

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেলে ২.০ এবং এসএসসি/এইচএসসি পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৫–এর স্কেলে ৩.০ থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,৫২০–৪১,৭৪৫ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৯৭

যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক শীতাতপে বৃত্তিমূলক প্রশিক্ষণসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ১৪,৫৬০-৩৬,৭৯২ টাকা (গ্রেড-১০)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

১৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।

চাকরির বিবরণ

যোগ্যতা
বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
বেতন
১৬,৫২০–৪১,৭৪৫ টাকা (গ্রেড–৯)
বোনাস
আলোচনা সাপেক্ষে
কর্মস্থল
ঢাকা

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।