বেসরকারি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, স্নাতকে আবেদন প্রথম আলো ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটি অফিসারের শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। ৪ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এ পদে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সুযোগ ১১ মার্চ, ২০২৫।
বিস্তারিত বিবরণ

পদের নাম: টেম্পোরারি/অ্যাসিস্ট্যান্ট অফিসার (কন্ট্রাক্টচুয়াল/ফুলটাইম), লায়াবিলিটি সেলস-রিটেইল অ্যান্ড স্মল বিজনেস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা (ব্যাংক/এনএফবিআই) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিবরণ
আরও চাকরির খবর দেখুন
সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।