সব চাকরির খবর দেখুন

৬৭২০৮ জন শিক্ষক নিয়োগে ৭ম বিশেষ বিজ্ঞপ্তি এনটিআরসিএর, বেশি মাদ্রাসায়

৬৭২০৮ জন শিক্ষক নিয়োগে ৭ম বিশেষ বিজ্ঞপ্তি এনটিআরসিএর, বেশি মাদ্রাসায়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর কেতাবি নাম সপ্তম গণবিজ্ঞপ্তি। এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন শুরু হবে ১০ জানুয়ারি। আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। এ সংখ্যা কম বা বেশি হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিস্তারিত বিবরণ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর কেতাবি নাম সপ্তম গণবিজ্ঞপ্তি। এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ হাজারের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে।

তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন শুরু হবে ১০ জানুয়ারি। আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। এ সংখ্যা কম বা বেশি হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য

১.

e-Application ফরম পূরণ ও ফি জমার তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ থেকে
২.

ফরম পূরণ ও ফি জমার শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।
৩.

আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর (শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক)।

৪.

ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদনসংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী শিক্ষকেরা সমপদে আবেদনের যোগ্য হবেন না।
৫.

শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্ত: পদভিত্তিক শূন্য পদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০২৫ সালের ৪১ হাজার ৬২৭ জনকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশ করে এনটিআরসিএ। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ছয়টি গণবিজ্ঞপ্তি এবং ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করেছে।

 

চাকরির বিবরণ

যোগ্যতা
পদ অনুযায়ী
বেতন
পদ অনুযায়ী
বোনাস
আলোচনা সাপেক্ষে
কর্মস্থল
স্থানভেদে

আরও চাকরির খবর দেখুন

সরকারি চাকরি, ব্যাংক জব ও আরও অনেক চাকরির খবর — নিয়মিত আপডেট পান।