এলিয়ট এর একটা কবিতা আছে দেয়ার ইজ নাথিং এগেইন (আবার বলে কিছু নেই )
বিষয়সমূহ

আসসালামু আলাইকুম আমাকে কিছু বলার সুযোগ করে দেয়ার জন্য কনফিডেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার বন্ধুদের সাথে আমি একটা কথা প্রায়শই বলতাম। প্রতিবছর কনফিডেন্সের বিসিএস সংবর্ধনা অনুষ্ঠানের ডায়েসে দাঁড়িয়ে নবীন ক্যাডারগণ বক্তব্য পেশ করেন। আমিও একদিন ক্যাডার হবো। বক্তব্য বেশ করবো। কারণ হিসেবে বলতাম, আমার নাম নাজমুল নবীন। আমার নামের মধ্যে নবীন আছে। তাই নবীনকে সংবর্ধনা দেয়া হবে। মজা করে যে গল্পটি বললাম তা আজ সত্যে পরিণত হলো। ভাবতেই ভালো লাগছে। এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে পেরে আপনাদের সবাইকে আরো একবার অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। টিএস এলিয়ট এর একটা কবিতা আছে দেয়ার ইজ নাথিং এগেইন (আবার বলে কিছু নেই )। আজকের এই মঞ্চে যে ঘটনা একবার ঘটে যাচ্ছে দ্বিতীয়বার এই জীবনে আর কখনো আসবে না। এই যে এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি এর জন্যে আমি অত্যন্ত কৃতজ্ঞ কনফিডেন্স কর্তৃপক্ষের প্রতি। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনার অভিজ্ঞতা কী? আমি বলি আমার অনুভূতি বড় বিচিত্র। এটি আমার প্রথম বিসিএস নয়। এর আগেও আমি বিসিএস দিয়েছি । নন ক্যাডারে সুপারিশ পেয়েছি। এবার আমি ৪৩তম বিসিএসে ক্যাডার সুপারিশ পেয়েছি। তো আমার দুই ধরনের অভিজ্ঞতা আছে। আমি বলবো যে, যারা ক্যাডার হোন তারা শুধু মেধাবি নন ভাগ্যবানও বটে। যারা সফল হতে পারেননি কোনো কারণে তারাও কম মেধাবি নন। আমি প্রত্যাশা করি- রাজু ভাই এবং তার কনফিডেন্স সেই শিক্ষার্থীর পাশেও থাকবে। তাকে সাহস দেবে। অনুপ্রেরণা দেবে। যাতে আগামি সংবর্ধনা অনুষ্ঠানে সে আসতে পারে। রাজু ভাই সবসময় একটা কথা বলেন, আমি কমিটেড লোক, আমি কমিটমেন্টে বিশ্বাসী। তো কমিটেড বা কমিটমেন্ট জিনিসটা আসলে কী? আসলে বিসিএসে আগ্রহী মানুষের অভাব নেই। কিন্তু কমিটেড ক্যান্ডিডেট এর অভাব আছে। যারা কমিটেড থাকে শেষ পর্যন্ত তারা সফল হচ্ছে। শেষ পর্যন্ত কমিটেড ব্যক্তিরা আমার সামনে আছে। আরেকটা বিষয় আমার মনে হয়, এই যে সুপারিশপ্রাপ্ত হয়েছি, এত এত মানুষের অভিনন্দন পাচ্ছি কারণ আমার একটা বসার জায়গা হয়েছে। একটা চেয়ার আমি পেতে যাচ্ছি। আমি তো আগেও আমিই ছিলাম। শুধু একটা চেয়ার পাওয়ায় বেড়ে গেছে সম্মান। তো আমি যেন এই সম্মান ধরে রাখতে পারি। চেয়ারের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি। কনফিডেন্সের ঋণ শোধ হবার নয়। তাই কনফিডেন্সের দীর্ঘায়ু কামনা করি।